বাঙালহালিয়ায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে শৃঙ্খলা সভা


আইয়ুব চৌধুরী    |    ০৩:৫৭ পিএম, ২০২৪-০২-০৭

বাঙালহালিয়ায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে শৃঙ্খলা সভা

রাঙামাটির রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া বাজারে অবৈধ ফুটপাত দখল মুক্ত ও বান্দরবান, রাঙামাটি বাস অন্যথায় সড়ানো সিএনজি,মাহিন্দ্রা টমটম নিদিষ্ট স্থানে রাখার ও বাজার সার্বিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় উপজেলা  নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টিত হয়।

সভায় বাঙালহালিয়া বাজার টি একটি চৌমহনী হওযাতে সব সময যানজট ও ফুটপাত দখল থাকে, সে বিষয় নিয়ে গুরুত্বসহকারে পদক্ষেপ  নেওয়ার জন্য আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই চৌধুরী,দুইনং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, চন্দ্রঘোনা ও রাজস্থলী থানার পুলিশ ও বিভিন্ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।